September 22, 2026, 3:44 am
শিরোনাম:
রংপুর বিভাগের খামারিদের কপালে চিন্তার ভাঁজ। দাগনভূঞায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে লন্ডন প্রবাসীর ৮০০০০ টাকা অনুদান। ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা। রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু। মাগুরায় গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার। এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শত শত মানুষকে নিঃস্বকারী কোটচাঁদপুরের সেই ‘হুন্ডি কাজল’ ভারতে মারা গেছেন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
শত শত মানুষকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করার মূল হোতা, ঝিনাইদহের কোটচাঁদপুরের বহুল আলোচিত হুন্ডি ব্যবসায়ী কাজল আহমেদ (হুন্ডি কাজল) ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা কাজল আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় একচেটিয়া হুন্ডি ও অবৈধ ব্যাংকিং ব্যবসা চালিয়ে আসছিলেন। অধিক মুনাফা ও অল্প দিনে কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে তিনি কোটচাঁদপুর, মহেশপুরসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও প্রবাসীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
প্রাথমিকভাবে গ্রাহকদের আকর্ষণ করতে নিয়মিত লভ্যাংশ দিলেও, একপর্যায়ে তিনি বিশাল অঙ্কের টাকা নিয়ে গা-ঢাকা দেন। তার এই প্রতারণার শিকার হয়ে শত শত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। প্রতারিত গ্রাহকদের অনেকেই পাওনা টাকার শোকে ও মানসিক নির্যাতনে স্ট্রোক করে মারা গেছেন বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
টাকা আত্মসাতের পর ভুক্তভোগীরা কাজলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একপর্যায়ে আইনি জটিলতা ও পাওনাদারদের হাত থেকে বাঁচতে তিনি অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান এবং সেখানেই আত্মগোপনে ছিলেন।
হুন্ডি কাজলের মৃত্যুর খবর কোটচাঁদপুরে পৌঁছালে স্থানীয় ভুক্তভোগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলছেন, আইনের মুখোমুখি হওয়ার আগেই তার মৃত্যু হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো তাদের পাওনা টাকা ফেরত পাওয়ার শেষ আশাটুকুও হারাল। আবার অনেকে বলছেন, প্রকৃতির আদালতেই তার বিচার হয়েছে।
কোটচাঁদপুর থানার প্রশাসন সূত্রে জানা গেছে, তার মৃত্যুর খবরটি মৌখিকভাবে ছড়ালেও দাফন বা পরবর্তী প্রক্রিয়ার বিষয়ে এখনো প্রাতিষ্ঠানিক কোনো তথ্য আসেনি। তবে এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



error: Content is protected !!