
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের খেওয়া ঘাট এলাকায় নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
যদি কেউ মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।