September 22, 2026, 7:06 am
শিরোনাম:
রংপুর বিভাগের খামারিদের কপালে চিন্তার ভাঁজ। দাগনভূঞায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে লন্ডন প্রবাসীর ৮০০০০ টাকা অনুদান। ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা। রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু। মাগুরায় গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার। এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম

শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জ 

 

শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জ 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজনীনগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় করলেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।১১ জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের মৎস্য চাঁদনীতে নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি কালিগঞ্জ থানায় যোগদান করার পরপরই আপনাদের বাজারে গভীর রাত্রে পরিদর্শনে আসি। আপনাদের বাজারে অধিকাংশ দোকানের পূর্ব দিকে নদীবেষ্টিত। দুষ্কৃতিকারীরা নদীপথে এসে পিছন দিক থেকে বিভিন্ন অঘটন ঘটিয়ে যেতে পারে। এজন্য আপনাদের পিছন দিকে আলো জ্বালানোর ব্যবস্থা করতে হবে।বৃহত্তর বাজারে নাইট গার্ডদের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। অতিসত্বরের বাজারে দোকানে সিসি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা উচিত।অনলাইন জুয়া, মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।এগুলোর জন্য আমরা লিস্ট ভুক্ত কার্যক্রম চালাচ্ছি।অতীত সত্বরে মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ারে আসক্তদেরকে আমরা আইনের আওতায় আনতে পারব ইনশাল্লাহ্।বাজারে ব্যবসায়বৃন্দ আপনারা যাতে সর্বোচ্চ নিরাপত্তার চাদরের ভিতর থেকে আপনারা ব্যবসা-বাণিজ্য করতে পারেন তার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। বাজার পরিচালনা কমিটি আপনারা শক্ত হাতে গাইড লাইনের ভিতরে বাজারটা পরিচালনা করবেন এটা আমরা আশা করি।থানার সম্মুখেই কিন্তু ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার বাজারের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে এবং বৃহত্তর স্বার্থে ত্যাগী মন মানসিকতা হওয়ার আহবান জানান।প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা শেখ শফিকুল ইসলাম বাবু,উপদেষ্টা আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান,উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম গাইন,ব্যবসায়ী শেখ আবু তাহের ও মোঃ মনিরুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল হুদা,মোহাম্মদ সাইদুর রহমান,মোহাম্মদ তবিবুর রহমান,ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হামিদ, হোমোইপতি চিকিৎসক সিদ্দিকুর রহমান,আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক,মোহাম্মদ আহাদুর রহমান,আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম সওদাগর প্রমুখ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ বাজারের ড্রেনেজ ব্যবস্থা,ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা,বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি সরানো ড্রেনের আশু প্রয়োজনের বিষয়টি আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করার বিষয়ে আশ্বস্ত করেন।
ছবিঃ ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।



error: Content is protected !!