মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর থানাধীন ৩২নং ওয়ার্ড টোল মার্কেট ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড এলাকায় এই বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ক্বারী মোঃ সাইফুল ইসলাম এবং মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মোঃ বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন মো. রাজু, মো. সুমন, মো. পারভেজ, মো. আহমদসহ ৩২নং ওয়ার্ড টোল মার্কেট ব্যবসায়ীবৃন্দ এবং ৩২নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের এক আপসহীন সংগ্রামের নাম। তিনি কেবল একজন নেত্রী নন, বরং এদেশের গণতন্ত্রের মা। দীর্ঘ কারাবরণ ও নানা শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।” বক্তারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তাঁর ত্যাগ ও দূরদর্শী নেতৃত্ব জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী মোঃ সাইফুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার দৃঢ় শপথ গ্রহণ করেন।