April 18, 2026, 1:31 am
শিরোনাম:
স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে সুদের কারবার আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ
Notice :
যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে।

বেগম খালেদা জিয়ার কবরে ‘নাগরিক উন্নতি সংগঠন’-এর শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত

মোঃ ইব্রাহিম হোসেনঃ

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও জিয়ারত করেছে ‘নাগরিক উন্নতি সংগঠন’। আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ‘নাগরিক উন্নতি সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আহমেদ বলেন, “জাতীয় ঐক্যের প্রতীক ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, যা বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন একজন নেত্রী, যিনি এই দেশের জন্য তাঁর স্বামী, সন্তান ও ঘরবাড়ি সবকিছুই হারিয়েছেন। কারান্তরীণ অবস্থায় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েও তিনি আপস করেননি।” বেগম জিয়ার দেশপ্রেমের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বলেছিলেন এই দেশের মাটিই তাঁর জায়গা, এই দেশের মানুষই তাঁর সন্তান। এমন দেশপ্রেমিক নেত্রীকে হারানো দেশের জন্য এক বিশাল শূন্যতা। আমরা প্রার্থনা করি আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।” এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান হবে না। আগামী দিনে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে ‘নাগরিক উন্নতি সংগঠন’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।



error: Content is protected !!