
হাকিকুল ইসলাম খোকন,
গত মঙ্গলবার,৭ এপ্রিল: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।খবর আইবিএননিউজ ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে, আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তার নিজ বাসা থেকে আটক করে।
তবে এখন পর্যন্ত কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার,সাংবাদিক,কবি, সাহিত্যিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ এর মাঝে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড.প্রদিপ কর ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুলধারার রাজনৈতিক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর মাঝে হাজী শফিকুল আলম.ড.মহসিন আলী,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,রমেশ নাথ,ড.বামন দাস বসু,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন,মহি উদ্দীন দেওয়ান,আবদুর রহীম বাদশা,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা ও অথর রাজু আহমেদ মোবারক,সাংবাদিকত আলমগীর ভূঁইয়া,সাংবাদিক হেলাল মাহমুদ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান,সহ সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,টি.মোল্লা,দেলওয়ার হোসেন মোল্লা,শহিদুল ইসলাম,শাখাওয়াৎ বিশ্বাস,নুরুজ্জামান সরকার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,সাংবাদিক আরিফুর রহমান আরিফ,সাংবাদিক সুহাস বড়ুয়া হাসু,ওসমান গনি,বিশ্বজিৎ সাহা,প্রকৌশলী আজিজুল ইসলাম ,ফিরোজ আহমেদ কল্লোল,রফিকুর রহমান রফিক,দুলাল বিল্লাহ,শেখ আতিকুল ইসলাম,খন্দকার জাহেদুল ইসলাম প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট গুনিজন ।