April 19, 2026, 3:16 pm
শিরোনাম:
শৈলকুপায় টিআর ,কাবিখা, কাবিটা প্রকল্পের হরিলুট শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপি রুবেলের মতবিনিময় মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ ৩৪ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত করতে মাসুম খান রাজেশ ও ওসমান রেজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে
Notice :
অতীতে কেউ ছাত্র’লীগ করলেও, এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম ঝিনাইদহ পায়রাচত্তরে আক্তার ফার্মেসির ২য় তলায় রং করতে গিয়ে বি/দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে এক রং শ্রমিকের মৃ/ত্যু.. যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী!

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সার তৈরির প্রধান কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর উৎপাদন বন্ধ হয়ে গেছে। ১৮ এপ্রিল(শনিবার) রাত ৮টা থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিএপিএফসিএল’র ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল জানান, অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সাধারণত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সরবরাহ পেয়ে থাকে ডিএপিএফসিএল। তবে গ্যাস সংকটের কারণে ওই দুটি কারখানাই বর্তমানে বন্ধ থাকায় কাঁচামাল সংকট দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিইউএফএল ও কাফকো চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে অ্যামোনিয়া সরবরাহ পুনরায় শুরু না হলে ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধই থাকবে।
উল্লেখ্য, দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত এবং যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর তত্ত্বাবধানে ডিএপিএফসিএল প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত এই কারখানায় দৈনিক ৮০০ টন উৎপাদন সক্ষমতার দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
বর্তমানে কারখানাটিতে দৈনিক গড়ে ৬০০ থেকে ৭০০ টন সার উৎপাদন হচ্ছিল। উৎপাদন বন্ধ থাকায় কৃষিখাতে সারের সরবরাহে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।



error: Content is protected !!