July 29, 2026, 4:07 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে চারজন ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাসিন্দা। উপজেলার প্রত্যন্ত গ্রামের চার যুবকের নাম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ায় এ নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-আলোচনা। অভিযুক্ত চারজনের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। হত্যায় জড়িতদের মধ্যে তিনজন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তবে অন্যতম আসামি মাসুম বিল্লাহ কে ২০২৪ সালের ৫ আগস্টের পর কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সাতজনকে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

গ্রেফতাররা হলেন, নাহিদ হাসান (২১), শাফিন আহমেদ (২২), জিয়ারুল মোল্লা (৩৯), আলী হোসেন (৪৫), জিহাদ মোল্লা (৩০), মাসুম বিল্লাহ (২৮) ও আবির হাওলাদার (২৫)। এছাড়াও হত্যায় জড়িত হাসান নামে আরেক আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরমধ্যে কালীগঞ্জ উপজেলার রাড়ীপাড়া গ্রামের আতিয়ার মোল্লার ছেলে চঞ্চল মোল্লা, একই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মাসুম বিল্লাহ, কৃষ্ণপুর গ্রামের মৃত রওশন আলী মোল্লার ছেলে জিহাদ মোল্লা ও দামোদারপুর গ্রামের বাক্কার আলীর ছেলে হাসান আলী (পলাতক)।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমানকে খুনী হিসেবে ভাড়া করতে সহযোগিতা করে কালীগঞ্জের হাসান আলী। কালীগঞ্জের দামোদারপুর এলাকার হাসান আলী তার পরিচিত তিন সন্ত্রাসীকে ভাড়া করে ঢাকায় পাঠান। হাসান আলী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পলাতক হাসান আলী ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের সমর্থক ছিলেন বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এমপি আনোয়ারুল ইসলাম আনার কলকাতায় গিয়ে নিহত হওয়ার পরে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত হন হাসান আলী। চলতি বছরের ২২ মে এমপি আনারের বাসভবনের নিচে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে হাসান আলী সহ কয়েকজন একসাথে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। সেই ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এলাকাবাসী জানায়, রাজধানীতে যুবদল কর্মী হত্যার ঘটনায় আটক কালীগঞ্জের আরেক যুবক মাসুম বিল্লাহ শ্যূটার হিসেবে কাজ করেছেন। আগে তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাসুমও এমপি আনারের কর্মী ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর তিনি বিএনপিতে যোগ দেন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম ও যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে মাসুম বিল্লাহ কে দেখা গেছে। বিএনপি নেতাদের সঙ্গে মাসুম বিল্লাহর একাধিক ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমনই একটি ছবিতে দেখা গেছে, কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন। ওই সময় মাহাবুবুর রহমান মিলনের সামনেই দাঁড়িয়ে আছেন মাসুম। এমন একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়াও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের সাথে হাত মিলিয়ে একসঙ্গে মাসুম বিল্লাহ’র হেটে যাওয়ার একটি ভিডিও চিত্রও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে হাসান আলী ও মাসুম বিল্লাহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বলেও জানা গেছে।

এদিকে যুবদল কর্মী হত্যায় জড়িত জিহাদ মোল্লা ও চঞ্চল মোল্লা এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধেও এলাকায় বিগত সময়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকায় চুরি-ডাকাতিতেও জড়িত ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। জিহাদ মোল্লা ও চঞ্চল মোল্লা কালীগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আনারের ঘনিষ্ট সহকর্মী হিসেবে সক্রিয় ছিলেন।

এসব বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, মাসুম নামের ওই ব্যক্তিকে চিনতে পারছি না। ভোটের প্রচারণার সময়ে কে কখন, কোন জায়গা থেকে কে এতে হাত মিলিয়েছে তা মনে রাখা যায় না। মাসুম বিল্লাহ বা অভিযুক্ত অন্যরা বিএনপির কোনো সাংগঠনিক কমিটির পদপদবিতেও নেই। তারা বিএনপির কেউ না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।



error: Content is protected !!