September 18, 2026, 10:14 am
শিরোনাম:
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ প্যাদা। অসুস্থতার কারণে পরিবারটিতে দেখা দিয়েছে আর্থিক সংকট। ঘরে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী না থাকার খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের সদস্যরা রশিদ প্যাদার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন। এ সময় অসুস্থ রশিদ প্যাদার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

বাজারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, অতিথি মোঃ সিফাত মৃধা, সুমন এবং সংগঠনের সদস্য সিফাত।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নছোঁয়ার অন্যতম উদ্দেশ্য। কোনো মানুষ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পান—সেই লক্ষ্যেই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের এমন মানবিক উদ্যোগে এলাকার মানুষের মধ্যে সংগঠনটির প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও আমতলী উপজেলার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন তারা। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।



error: Content is protected !!