September 21, 2026, 1:04 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শৈলকুপায় কৃষকের পাশে কৃষকদলনেতা রাস্তা পাকাকরণে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা –

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া পশ্চিমপাড়ার অবহেলিত একমাত্র কাঁচা রাস্তাটি অবশেষে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় পানি নিষ্কাশন ব্যবস্থা শুরু হয়েছে । উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম পান্নার সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল থেকে এলাকার সর্বস্তরের জনগণ এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার পানি নিষ্কাশন কাজে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মুক্তিযোদ্ধা মন্টু সাহেবের মোড় থেকে আমিরুল ইসলাম পান্নার বাড়ির নিকট ব্রিজ পর্যন্ত এবং জোয়ারদার বাড়ি থেকে শফিউদ্দিন এর বাড়ি পর্যন্ত মোট দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হলেই সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান কাদা ও পানি জমে যায়, যার ফলে সাধারণ মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে।
এই রাস্তাটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং স্থানীয় কৃষি অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। মনোহরপুর, বিষ্ণুপুর এবং দামুকদিয়া—এই তিন গ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়ার জন্য একমাত্র এই রাস্তাটিই ব্যবহার করে থাকেন। কিন্তু রাস্তাটি কাঁচা ও বেহাল দশা হওয়ার কারণে কৃষকদের তাদের কষ্টার্জিত ফসল হাটে-বাজারে পরিবহন করতে চরম ভোগান্তি পোহাতে হয়। বহু বছর ধরে এই দুর্ভোগ চললেও রাস্তাটি পাকাকরণে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
এমতাবস্থায় জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন কৃষকদলনেতা আমিরুল ইসলাম পান্না। তার সহযোগিতায় ও স্থানীয়দের উদ্যোগে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু হলেও, স্থায়ী সমাধানের জন্য এটি পাকাকরণ করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী গ্রামবাসী ও কৃষকদের পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রীর কাছে আকুল আবেদন জানানো হয়েছে, যেন এই জনগুরুত্বপূর্ণ দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যবস্থা করা হয়। রাস্তাটি পাকা হলে তিন গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে এবং স্থানীয় কৃষকেরা তাদের ফসলের সঠিক মূল্য সময়মতো নিশ্চিত করতে পারবেন।



error: Content is protected !!