September 12, 2026, 8:47 pm
শিরোনাম:
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ।
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সরকারি স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত।

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিভাবকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মামুনের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে উপজেলা প্রশাসন।

অভিযোগকারী কয়েকজন অভিভাবকের দাবি, বিভিন্ন শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কেউ কেউ টাকা ফেরত পেলেও তাদের সন্তানদের ভর্তি করা হয়নি বলে অভিযোগ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বদলগাছী পাইলট উচ্চবিদ্যালয় ২০১৮ সালের ২১ মে সরকারি হয়। এরপর থেকে সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতি শ্রেণিতে দুটি শাখায় মোট ১১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন অবসরে গেলে দায়িত্ব নেন আব্দুল খালেক। এরপর থেকেই ভর্তি কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, বছরের শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫০২ জন। পরে গোপনে আরও শিক্ষার্থী ভর্তি করানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬ জন।

নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী মেসকাত জান্নাত মোহনার বাবা মাজেদুল ইসলাম বলেন, তাঁর মেয়েকে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সহকারী শিক্ষক আসাদুজ্জামান মামুন প্রথমে ৫ হাজার টাকা নেন। পরে তাঁর কোচিং সেন্টারে ভর্তি হতে বলেন এবং আরও ২ হাজার টাকা নেওয়া হয়। কয়েক দিন আগে টাকা ফেরত দিয়ে জানানো হয়, ভর্তি করানো সম্ভব নয়। এতে মেয়ের পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক শিক্ষার্থী আয়েশা সিদ্দিকার মা রওশন আরা জানান, ছয় মাস ধরে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর মেয়েকে ওই শিক্ষকের কোচিং সেন্টারে পড়ানো হয়েছে। সেশন ফি বাবদ ১ হাজার ২০০ টাকা নেওয়ার পর আরও ৪ হাজার টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত ভর্তি না হওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান মামুন। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কয়েকজন অভিভাবক তাঁদের সন্তানকে ভর্তি করানোর জন্য তাঁর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কাউকে ভর্তি করাননি। তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, অভিযোগের বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



error: Content is protected !!