September 13, 2026, 12:00 am
শিরোনাম:
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ।
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকায় ৩নং দেউলা ইউনিয়নবাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:

আসন্ন ৩নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে বসবাসরত ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এক বিশেষ নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৩ নম্বর রোডে অবস্থিত হামিম মডেল স্কুলে এই সভার আয়োজন করা হয়।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার অন্তর্গত ৩নং দেউলা ইউনিয়নের ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সৎ, নির্ভীক এবং তরুণ প্রজন্মের আইকন মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি আসন্ন দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভায় বক্তারা দেউলা ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ঢাকাস্থ দেউলা ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজকে সমর্থন জানান এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান সমর্থন ও দোয়া নিয়ে আমি দেউলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। আপনাদের পাশে পেলে আমরা সবাই মিলে একটি বাসযোগ্য ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”
তিনি আরো বলেন, সাধারণ মানুষের বিপদে-আপদে কার্যকরভাবে পাশে থাকার উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের আইনি ও প্রশাসনিক নানা সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে একটি সুনির্দিষ্ট দায়িত্বে থাকা অত্যন্ত জরুরি। আজীবন বিএনপির আদর্শের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও, মূলত এলাকার মানুষের নিঃস্বার্থ সেবা করার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, হামলা-মামলা বা ক্ষমতাবানদের প্রভাবের ভয় থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠ না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। জনগণকে আশ্বস্ত করে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, নির্বাচিত হলে তাঁর কাছে পৌঁছাতে কোনো মাধ্যম বা ‘ভায়া’র প্রয়োজন হবে না। তিনি সবসময় ভাই, বন্ধু ও সন্তান হিসেবে সরাসরি জনগণের কাছাকাছি থাকবেন। অর্থ বা ক্ষমতার জোর না থাকলেও কেবল সাহসের ওপর ভর করে মানুষের সেবা করতে চান তিনি। আর এ কারণেই যেকোনো পরিস্থিতিতে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় ঢাকাস্থ দেউলা ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন উপস্থিত ভোটার ও স্থানীয় বিশিষ্টজনেরা।



error: Content is protected !!