September 27, 2026, 6:50 am
শিরোনাম:
ভাইরালের পর ছাত্রদল নেতা রাফি বহিষ্কার। ডিডি কামরুজ্জামান নিয়োগে অনিয়ম, ব্যাকডেটে নিয়োগ দেখানো, নিয়োগের বিষয়ের সঙ্গে এমপিওভুক্তির বিষয়ের অসঙ্গতি, জাল সনদ ও ভুয়া ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর। শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার। মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪টি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি গ্রেফতার* শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ২০২৬ শ্রীপুরে আ’লীগের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম

মোঃ মুক্তাদির হোসেন

 

মোঃ মুক্তাদির হোসেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে যাতে অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানকালে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব বলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, হিসাবরক্ষক মো. দুলাল মোড়ল, এম ওডি সি ডা. মো. আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি-ঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।



error: Content is protected !!