September 27, 2026, 6:50 am
শিরোনাম:
ভাইরালের পর ছাত্রদল নেতা রাফি বহিষ্কার। ডিডি কামরুজ্জামান নিয়োগে অনিয়ম, ব্যাকডেটে নিয়োগ দেখানো, নিয়োগের বিষয়ের সঙ্গে এমপিওভুক্তির বিষয়ের অসঙ্গতি, জাল সনদ ও ভুয়া ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর। শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার। মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪টি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি গ্রেফতার* শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ২০২৬ শ্রীপুরে আ’লীগের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ভাইরালের পর ছাত্রদল নেতা রাফি বহিষ্কার।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে বেপরোয়া বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসক (ডিসি) মো. নোমান হোসেন প্রিন্সের সঙ্গে টেলিফোনে কড়া বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ছাত্রদল নেতা মো. রফিকুল ইসলাম রাফিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাঁকে শনিবার রাতে তাকে বহিস্কার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে সরাসরি সারের অনৈতিক ব্যবসার অভিযোগ তুলতে শোনা যায়। তিনি ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদের নাম উল্লেখ করে বলেন, সারের ডিলারশিপ বণ্টন নিয়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে।

ফোনালাপে ডিসিকে রাফি বলেন, “কোন ডিলারের কাছ থেকে কে কত টাকা নিয়েছেন এবং কার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে, তার যাবতীয় প্রমাণাদি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। আমি কোন পর্যায়ে পৌঁছাতে পারি তা হয়তো আপনার জানা নেই। আপনি কারও ক্রীড়নক না হয়ে মেরুদণ্ড সোজা করে কাজ করুন।

”ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে রফিকুল ইসলাম রাফিকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২৬ সেপ্টেম্বর (২০২৬) এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে বহিষ্কারের আদেশের পর ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করে ছাত্রনেতা রফিকুল ইসলাম রাফি বলেন, “ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের অন্যায়, দুর্নীতি ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমার অপরাধ। এই অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের আগে কেন্দ্রীয় কমিটি আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি, এমনকি ন্যূনতম কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ও এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ আমি করেই যাব।”



error: Content is protected !!