September 28, 2026, 9:48 am
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল। শার্শা পুলিশের চলমান অভিযানে নিয়মিত মামলায় ১ ইউপি সদস্য সহ আটক-০৪ জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু। ফেনী রিপোর্টার্স ক্লাবের গতিশীলতা ও পেশাগত মানোন্নয়নে মাসিক সভা অনুষ্ঠিত। আগামীকাল আসছে মিটুলের ‘সোনাডাঙার মাইয়া’। ভাইরালের পর ছাত্রদল নেতা রাফি বহিষ্কার। ডিডি কামরুজ্জামান নিয়োগে অনিয়ম, ব্যাকডেটে নিয়োগ দেখানো, নিয়োগের বিষয়ের সঙ্গে এমপিওভুক্তির বিষয়ের অসঙ্গতি, জাল সনদ ও ভুয়া ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর। শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু।

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ

উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে ৪৪টি পরিবারের মাঝে ৬৮ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু এসব বলেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সার্বিক তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।



error: Content is protected !!