September 28, 2026, 10:30 am
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল। শার্শা পুলিশের চলমান অভিযানে নিয়মিত মামলায় ১ ইউপি সদস্য সহ আটক-০৪ জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু। ফেনী রিপোর্টার্স ক্লাবের গতিশীলতা ও পেশাগত মানোন্নয়নে মাসিক সভা অনুষ্ঠিত। আগামীকাল আসছে মিটুলের ‘সোনাডাঙার মাইয়া’। ভাইরালের পর ছাত্রদল নেতা রাফি বহিষ্কার। ডিডি কামরুজ্জামান নিয়োগে অনিয়ম, ব্যাকডেটে নিয়োগ দেখানো, নিয়োগের বিষয়ের সঙ্গে এমপিওভুক্তির বিষয়ের অসঙ্গতি, জাল সনদ ও ভুয়া ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর। শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল।

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধী

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধী:

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।

এ সময় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।

তিনি বলেন, আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।

নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়ে ফয়সল আমিন বলেন, আমি নির্বাচিত হওয়ার পরেও উন্নয়ন শতভাগ অব্যাহত থাকবে। কারণ, যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছে, সেই সরকারি দলেরই একজন প্রার্থী হিসেবে আমি রাজনীতিতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের মনোনয়ন নিয়ে। তো সরকারের ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত হওয়ার কোনো কারণ নেই, যদি আমি নির্বাচিত হই।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



error: Content is protected !!